সিলেটমঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

দৈনিক সিলেট কন্ঠ
ডিসেম্বর ২৭, ২০২২ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সৈয়দ মোসাব্বের হোসেন (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সৈয়দ মুসাব্বের হোসেনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা কারারক্ষী রানা আহমেদ বলেন, কারাগারে তিনি হাজতি হিসেবে ছিলেন। গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, কোন মামলায় তিনি কারাগারে হাজতি হিসেবে ছিলেন সে বিষয়ে কিছু বলতে পারছি না। তার বাবার নাম সৈয়দ আলী আজম মিয়া।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।