সিলেটশনিবার , ৩১ ডিসেম্বর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

চিকিৎসা চালাতে না পেরে মেয়েকে নিয়ে মায়ের বিষপান

দৈনিক সিলেট কন্ঠ
ডিসেম্বর ৩১, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা প্রতিনিধি :
স্বামী মারা যাওয়ার পর মানসিক ভারসাম্যহীন মেয়ের চিকিৎসা চালাতে না পেরে মেয়েকে সঙ্গে নিয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন পারভীন আক্তার (৩৬) নামে এক গৃহবধূ। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পারভীন আক্তার পরমতলা গ্রামের মৃত ইব্রাহিমের স্ত্রী। তাদের মেয়ে মীম আক্তার (১৩)। এই দম্পতির দুটি ছেলে আছে।

পারভীনের প্রতিবেশী জোসনা আক্তার বলেন, তিন বছর আগে পারভীনের স্বামী ইব্রাহিম খলিল মারা যান। স্বামী মারা যাওয়ার পর দুই ছেলের ভরনপোষণ আর মানসিক ভারসাম্যহীন মেয়ে মীমের চিকিৎসা ধারদেনা করে চালিয়েছেন পারভীন। অভাব অনটন আর সহ্য করতে না পেরে শনিবার সকালে মেয়েকে নিয়ে বিষপান করেন তিনি।

তিনি আরও বলেন, পারভীন নিজে আগে বিষপান করেন। পরে মেয়ে মীমকে জোর করে বিষ খাওয়ান। এ সময় মেয়ে মীমের চিৎকারে আশপাশের লোকজন চলে আসেন। তারা মা-মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলার গৌরিপুরে নিয়ে যাওয়ার পথে পারভীন আক্তার মারা যান। পরে কুমিল্লা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে মীম আক্তারও মারা যায়।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।