সিলেটসোমবার , ২ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

পুলিশ সপ্তাহ-২০২৩, আইজি’জ ব্যাজ পাচ্ছেন ৪৫৮ পুলিশ সদস্য

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ২, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের দেওয়া হয় পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজি’জ ব্যাজ)। এবার পুলিশ সপ্তাহ-২০২৩ এ ভালো কাজের জন্য পুরস্কার হিসেবে আইজি’জ ব্যাজ পাচ্ছেন ৪৫৮ জন পুলিশ সদস্য।

আগামী বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে তাদের এই ব্যাজ পরিয়ে দেবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় তিনি ব্যাজপ্রাপ্তদের হাতে সনদও তুলে দেবেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ২০২২ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪৫৮ জনকে তৃতীয় মর্যাদাপূর্ণ এই ব্যাজ পরানো হবে। এরই মধ্যে আইজি’জ ব্যাজ প্রাপ্তদের চিঠির মাধ্যমে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে হাজির থাকতে বলা হয়েছে।

৩১ ডিসেম্বর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (গোপনীয়) মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেন।

উল্লেখ্য, পুলিশ সপ্তাহ-২০২৩ শুরু হচ্ছে আগামী ৩ জানুয়ারি। এদিন সকালে রাজধানীর রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।

দুপুরে তিনি পুলিশ সদস্যদের কল্যাণ প্যারেডে অংশ নেবেন। ৮ জানুয়ারি শেষ হবে পুলিশ সপ্তাহ।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, অনুষ্ঠানের দ্বিতীয় দিন ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ অনুষ্ঠান হবে। সন্ধ্যায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ উপলক্ষে বঙ্গভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তৃতীয় দিন অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি পুলিশ কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সম্মেলনে অংশ নেবেন। ৬ জানুয়ারি আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ে মতবিনিময় করবেন পুলিশ কর্মকর্তারা। পরদিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনে অংশ নেবেন আইজিপি। পুলিশ সপ্তাহের শেষ দিন মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান বিচারপতির সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেবেন পুলিশ কর্মকর্তারা।