সিলেটসোমবার , ২ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

কদমতলীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে যুবকের আত্মহত্যা

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ২, ২০২৩ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :
রাজধানীর কদমতলী থানার একটি বাসায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কাউসার আহমেদ অপু (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

রোববার (১ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় রাত সাড়ে ১০টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের বাবা জমির হোসেন বলেন, দাম্পত্য কলহের জেরে স্ত্রী মনীষা বেগমের সঙ্গে ঝগড়া করে সে ঘরের দরজা বন্ধ করে দেয়। কোন সাড়া শব্দ না পেয়ে বাসার লোকজন ঘরের দরজা ভেঙে দেখে সে গলায় চাদর প্যাঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।