সিলেটমঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ও পানিতে ডুবে ২ জনের মৃত্যু

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ৩, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তায়্যিবা (৪) নামে এক শিশু ও পানিতে ডুবে হাফেজ আতিকুর রহমান (২২) নামে এক মাদ্রাসাছাত্র মারা গেছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার ভূকশিমইল ও হাজীপুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভূকশিমইল ইউনিয়নের ছিলারকান্দি গ্রামের খসরু মিয়ার মেয়ে তায়্যিবা সকাল ৯টার দিকে বাড়ির সামনের রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎ লাইনের তারে অসাবধানতায় হাত দেয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তায়্যিবা ঘটনাস্থলেই মারা যায়।

অপরদিকে, এদিন সকাল ১০টার দিকে কর্মধা ইউনিয়নের হাসিমপুর গ্রামের আব্দুল করিমের ছেলে হাফেজ আতিকুর রহমান হাজীপুরের কটারকোনা হোসাইনিয়া মাদ্রাসার পুকুরে ডুবে মারা যায়। তিনি ওই মাদ্রাসায় অধ্যায়নরত ছিলেন।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদ্রাসাছাত্র আতিকুর রহমান মৃগী রোগী ছিলেন বলেও জানান ওসি।