সিলেটTuesday , 23 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

Manual1 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে রিয়াজ আহমদ (২০) নামে এক যুবকের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। সোমবার (২২ আগস্ট) বিকেল ৩টার উপজেলার পৌর এলাকার ঘোষগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাত ১২ টার দিকে পুলিশ ঘটনাস্থলের গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। সে পৌরসভার ২নং ওয়ার্ডের ছিকরিয়া গ্রামের নানা বাড়িতে বসবাস করতো। তার পিতার নাম শাহাব উদ্দিন এবং সিএনজি অটোরিকশা চালক।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে সে ও তার মা বসবাস করতো। দুপুর বেলা ২টা সে তার মাকে অন্যবাড়িতে পাঠিয়ে দেয়। ৩টার পরে তার মা ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থা দেখে তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি রাতে খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ রাত ১২টায় লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। থানার এসআই ফয়জুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code