সিলেটশনিবার , ২৭ আগস্ট ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ব্যবসায়ীর বাসায় গৃহকর্মী তরুণীর ঝুলন্ত লাশ

দৈনিক সিলেট কন্ঠ
আগস্ট ২৭, ২০২২ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

রায়পুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে ব্যবসায়ীর বহুতল ভবনের বাসা থেকে পান্না আক্তার মনি (২৫) নামে এক গৃহকর্মী তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রায়পুর বাস টার্মিনালের পাশে দক্ষিণ দেনায়েতপুর এলাকার ব্যবসায়ী নুরুল আমিনের বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছেন। নিহত মনি রায়পুরের চরপাতা গ্রামের কাজি উদ্দিন হাওলাদার বাড়ির আবদুল হামিদের মেয়ে।

নুরুল আমিন দাবি করেন, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে পরিবারের সদস্যরা মনির লাশ তার কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে থানা পুলিশকে খবর দেই।

তিনি আরও দাবি করেন, এটি আত্মহত্যা। মেয়েটির প্রেম ছিল। সাত বছর সম্পর্কের পর বিয়ে না করার সিদ্ধান্ত হলে অভিমানে মনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।এছাড়া কোনো সমস্যা ছিল না।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করছি। নিহত কাজের মেয়ের ভাই রিপন হোসেন বাদি হয়ে সাধারণ ডায়েরি করেছেন।