সিলেটTuesday , 30 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জবির থিয়েটার হলে মঞ্চস্থ হলো তিন নাটক

Link Copied!

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন থিয়েটার ল্যাবে তিনটি নাটক মঞ্চায়ন হয়েছে। বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক শেষ পর্বের ‘শিক্ষার্থী নাট্য নির্দেশনা’ কোর্সের আওতায় এগুলো মঞ্চায়ন হয়।

ব্যাচের ২৪ শিক্ষার্থী তিনটি দলে ভাগ হয়ে যথাক্রমে ইতালির চিত্রশিল্পী ও নাট্যকার উমবার্তো বোচ্চিওনির ‘জিনিয়াস অ্যান্ড কালচার’, নাট্যকার স্যামুয়েল বেকেটের ‘শেষ খেলা’ এবং জোসেফ টি শিপলির ‘ইকো’ মঞ্চায়ন করেছে।

Manual8 Ad Code

প্রথম দলে জোসেফ টি শিপলির ‘ইকো’ নাটকে নির্দেশনা দিয়েছেন– কানিজ শারমিন, মোয়াজ্জেম হোসেন, ঐশ্বর্য প্রাপ্তি সাধুখাঁ, মাসফিকুল হাসান টনি, দুলালী আক্তার, মামদুদুর রহমান মুক্ত, সফিকুজ্জামান, ও সাজ্জাদ হোসেন। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসফিকুল হাসান টনি, দুলালী আক্তার, জেরিন চাকমা ও সোমালী দত্ত।

Manual5 Ad Code

দ্বিতীয় দলে স্যামুয়েল বেকেটের শেষখেলা নাটকে যারা নির্দেশনা দিয়েছেন তারা হলেন- সাকিবুল হাসান, নাঈম রাজ, পরিচয় দাশ অর্ঘ্য, মো. মাহির মৃধা অলি, রবিউল ইসলাম, সুমাইয়া ইসলাম সোমা ও ইসরাত জাহান ইসা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন করেছেন নাঈম রাজ ও পরিচয় দাশ অর্ঘ্য।

Manual7 Ad Code

তৃতীয় দল ‘জিনিয়াস অ্যান্ড কালচার’ নাটকের নির্দেশনা দিয়েছেন। এই দলে ছিলেন- হৃদি সুকন্যা, ইস্তিয়াক আহমেদ চৌধুরী, মির্জা আনিকা মাহমুদ, এএমসি শাহরিয়ার, নাজিয়া আক্তার, হারুনুর রশিদ বাপ্পি, মৌমিতা মিষ্টি তমা ও মাহবুবুল হাসান রনি। এতে সৌমিক বোস, রাকিবুল ইসলাম নিলয় ও মির্জা আনিকা মাহমুদ বিভিন্ন চরিত্রে করেছেন অভিনয় করেছেন।

Manual1 Ad Code
Manual8 Ad Code