সিলেটসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট সীমান্তে ১০ লাখ টাকার বুঙ্গার মাল জব্দ

admin
নভেম্বর ২৩, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবির যৌথ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানায়, এসআরবি ও বিজিবির বিছানাকান্দি, বাংলাবাজার, সংগ্রাম, সোনারহাট, তামাবিল, শ্রীপুর বিওপির সদস্যরা বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে গরু কম্বল টমেটো ও আলু আটক করতে সক্ষম হয়।

এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ১০ লাখ ৬০ হাজার ৮০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক (৪৮ বিজিবি), লে. কর্নেল নূর উদ্দিন আহমদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত।

আটককৃত চোরাচালানী মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।