সিলেটবৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিয়ানীবাজারসহ ৫ উপজেলা ও পৌরসভা যুবলীগে আহবায়ক কমিটি গঠনে সিভি আহবান

দৈনিক সিলেট কন্ঠ
সেপ্টেম্বর ১, ২০২২ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটে জেলার পাঁচ উপজেলা ও পৌরসভা আওয়ামী যুবলীগের কমিটি গঠনের জন্য সিভি আহবান করেছেন সিলেট জেলা আওয়ামী যুবলীগের দায়িত্বশীলরা।

আজ বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহীরা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা আওয়ামী যুবলীগের দায়িত্বশীলদের কাছে সিভি জমা দিতে পারবেন।

সিলেট জেলা আওয়ামী যুবলীগের কার্যালয় অথবা সংগঠনের ফেসবুক থেকে নমুনা সংগ্রহ করতে আগ্রহী যুবলীগ নেতাকর্মীদের আহবান জানানো হয়েছে।

যুবলীগকে সংঘটিত করতে জেলার বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা, গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভা, বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা, সিলেট সদর এবং বালাগঞ্জ উপজেলার জন্য আহবায়ক কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে আগ্রহীরা সিভি নির্দিষ্ট সময়ের মধ্যে সিভি জমা করার আহবান জানিয়েছেন জেলা যুবলীগের সভাপতি মো. শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ।