সিলেটশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে নির্মাণাধীন ভবনে বৃদ্ধ হ ত্যা: মা/ম/লা দায়ের

admin
অক্টোবর ১৭, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে ইরফান আলী হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত ইরফান আলী গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা।

শনিবার (১৭ অক্টোবর) নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শাহপরাণ (রহ.) মামলাটি দায়ের করেন।

এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া ১৩ শ্রমিকের সংশ্লিষ্টতা না পাওয়ায় শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া ১৩ শ্রমিকের সংশ্লিষ্টতা না পাওয়ায় শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। তিনি আরও জানান, ইরফান আলীর মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

উল্লেখ্য, নগরীর খাদিমপাড়ার ৪ নম্বর রোডের নুর প্যালেস নামের নির্মাণাধীন একটি ভবনে প্রায় আড়াই বছর ধরে নাইট গার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইরফান আলী। শুক্রবার দুপুরে স্থানীয়রা ওই ভবনের চতুর্থ তলায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে শাহপরাণ (রহ.) থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করে।