সিলেটSaturday , 3 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জাফলংয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে প্রাণ গেল তরুণের

Link Copied!

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে ইমন আহমদ (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জাফলং জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। মৃত মো. ইমন নগরের সুবিদবাজারের হাজিপাড়া নীলাচল ৩৭ নং বাসার স্বপন মিয়ার ছেলে।

মৃতের ভাই গাড়িচালক সুমন আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমন আমার সঙ্গে মাইক্রোবাসে সহযোগী হিসেবে ছিল।বন্ধুদের সঙ্গে জাফলং বেড়াতে যায়। সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নগরের রাগিব রাবেয়া হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার পথে রাস্তায় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

Manual7 Ad Code

জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ইমনসহ ১২ জন তরুণ ঘুরতে আসেন। তারা জাফলং জিরো পয়েন্টে নদীতে সাঁতার কাটতে গেলে ইমন তলিয়ে যায়।

Manual5 Ad Code

অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৩টার দিকে নৌকার মাঝিদের সহযোগিতায় তাকে উদ্ধার করি। তখনো তার পালস ছিল। প্রথমে তাকে পার্শ্ববর্তী জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে তাকে রাগিব রাবেয়া হাসপাতালে নেওয়া হয়।

Manual1 Ad Code
Manual6 Ad Code