সিলেটSunday , 4 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিএনপির আন্দোলন মোকাবিলায় নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান

Link Copied!

Manual6 Ad Code

ঢাকা প্রতিনিধি:
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াতের যেকোনো আন্দোলন-সংগ্রাম মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৪ এবং ২০১৮ সালে এই জামায়াত-বিএনপি জোট জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে শত শত সাধারণ নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এই খুনি চক্রকে সাধারণ মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।

Manual1 Ad Code

কৃষিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে ভর্তুকি দিয়েও ন্যায্যমূল্যে সার কৃষকের হাতে পৌঁছে দিচ্ছে। সারের দাম বৃদ্ধির পাওয়ায় ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে কৃষকের হাতে সার পৌঁছে দিচ্ছে।

Manual4 Ad Code

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য মৃণাল কান্তিদাস, সংসদ সদস্য শামীম ওসমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

Manual1 Ad Code
Manual8 Ad Code