সিলেটWednesday , 7 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটের গোয়াইনঘাট ফেনসিডিলের চালানসহ গ্রেফতার হলেন মাদক ব্যবসায়ী

Link Copied!

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে বিপুল সংখ্যক ফেনসিডিলসহ সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০০ বোতলের ফেনসিডিল জব্দ করা হয়। সিলেটের পুলিশ সুপার মিডিয়া সেল বুধবার (০৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাকের পেকেরখাল এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোহেল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন গনিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

Manual7 Ad Code

জানা গেছে, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের তথ্য ও নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অফিসার ইনচার্জ রেফায়েত উল্লাহ টিম নিয়ে এক বিশেষ অভিযান চালায়। অভিযানে সোহেলকে ফেনসিডিলের চালানসহ গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code