সিলেটSaturday , 10 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আজ বৃষ্টি নাচে

Link Copied!

Manual8 Ad Code

শরীফুল আলম:
যোজন দূরে থাক তুমি
যেমন বৃষ্টি থেকে সমুদ্র থাকে দূরে
তবুও তো তারা প্রায় একই, মেঘ আর সমুদ্র
মাঝখানে শুধু নীল আসমান,
বাতাস কাঁপে, বৃষ্টি নাচে, ঠিক তোমারই মতো
আর আমি?
চিড়িয়াখানার বাঘের মতো কেবলই সার্কেলে ঘুরি।

অসামাজিক প্রণয় আমি কোনো দিনই চাইনি
তোমার দোপাট্টার ফাতনা বাতাসে উড়ুক
না, এমনটিও আমি চাইনি
ওসব ধানাইপানাই কম বুঝি আমি
আমি কবিতার মানুষ
আমার কাছে একটা কবিতা মানেই একটা চুমু,
তোমার কথা ভাবলেই বিশুদ্ধ বাতাসের কথা মনে পড়ে যায়
তোমার কথা ভাবলেই আকাশের খুব কাছাকাছি পৌঁছানো যায়
তোমার কথা ভাবলেই
আমার যে কোনো অসম্পূর্ণ কবিতা সম্পূর্ণ হয়ে যায়
তোমার কথা ভাবলেই
অসম্পূর্ণ গল্প পূর্ণাঙ্গ গল্প হয়ে যায়
তোমার কথা ভাবলে
প্রথাহীন উল্লাসের কথা মনে পড়ে যায় ,
তুমি আজ স্বচ্ছ সিল্ক কিম্বা নাইটি পরেছ
কম কাপড়ের স্লিভলেস
এমন দেখলে চিরল জিভে শিষ চলে আসে
তোমাকে এমন দেখলে
অর্ধেক মন্ত্র বলা আমার প্রায় শেষ হয়ে যায়
তবুও টাটকা সবুজ
দুপক্ষের কাজ কী আর একপক্ষে হয়?
তাই স্বতন্ত্র ভালোবাসা ছুড়ে দিতে চাই তোমার কক্ষপথে।

Manual6 Ad Code

আমার বড় বেশি জানতে ইচ্ছে হয়
তোমার মনের কতটা গভীরে তুমি রেখেছ আমায়?
তোমার হৃদয়ে নিরবচ্ছিন্ন কতটা খেলা করি আমি?
তোমার মায়াময় লোভ, নিঃশ্বাসের ঘ্রাণ
তোমার কেঁপে উঠা ঠোঁট,
আহা, যেন রসালো আস্বাদ
মনে হয় বিস্ময়ে গোটা পৃথিবী যেন তাক লেগে যায়।

বাইরে এখন রোদের তীব্র শাসন
ভিতর বাহির ক্রমশ তাপমাত্রার ভিড়
অথচ গোপন রহস্য গুলো ঝুম উল্লাসে ব্যাস্ত,
ওসব ভাবলে আমার চিৎকারের মাত্রা বেড়ে যায়
যৌবনের রাজত্বকাল বেড়ে যায়
তোমার ঠোঁট, ঠোঁটের অহংকার
দ্রাঘিমারেখার ঝুমবৃষ্টি,
তোমার আজ লঘু মেজাজ
তাই ইচ্ছে হয় আজ তোমার হৃদয়ে স্থাপন করি
রোশনাই রেশমি শাহী কাবাব
ইচ্ছে হয় তোমার উচাটন মনে আজ
রঙিন ঘুড়ি উড়াই অন্তর খুঁড়ে।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code