সিলেটWednesday , 28 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ধামইরহাটে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

Link Copied!

Manual5 Ad Code

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলায় সাপের কামড়ে পান্না রহমান (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ডেপুটি ডিরেক্টর (ডিডি) আবদুল ওয়াদুদ।

পান্না রহমান ধামইরহাট উপজেলার চকময়রাম গ্রামের মঞ্জু রহমানের স্ত্রী।

Manual1 Ad Code

পান্না রহমানের ছেলে মাহাদি মাসনাদ প্লাবন জানায়, তার মাকে আসরের নামাজের পর একটা বিষধর সাপ কামড় দেয়। দ্রুত তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অ্যান্টিভেনম না থাকায় দ্রুত তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

প্লাবন আরও জানায়, বগুড়াতে নেওয়ার পথে মায়ের অবস্থার অবনতি হতে থাকে। যদি জয়পুরহাটে অ্যান্টিভেনমটা দেওয়া যেত তাহলে মায়ের এই অবস্থা হতো না।

Manual5 Ad Code

শজিমেক হাসপাতালের ডিডি আবদুল ওয়াদুদ জানান, হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে রোগীর চিকিৎসা শুরু করা হয়েছে। কিন্তু হাসপাতালে আনার আগেই রোগীর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। সাপ কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আনলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।

তিনি আরও বলেন, সাপে কাটা রোগীর মৃত্যু কমিয়ে আনতে সবার মাঝে সচেতনতা বাড়াতে হবে। সচেতনতা বাড়ালে এই মৃত্যুহার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code