সিলেটWednesday , 28 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সাকিবের বাজে দিনে হার গায়ানার

Link Copied!

Manual5 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
শেষ দুই ম্যাচে ব্যাটে বলে দারুণ পারফর্ম করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে এনে দিয়েছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কোয়ালিফায়ারের টিকিট। তবে সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শেষ চারে এসে আর সে পারফর্ম্যান্সটা ধরে রাখতে পারলেন না।

বল হাতে সাদামাটা পারফর্ম করার পর ব্যাট হাতেও করেছেন মোটে ১ রান। সাকিবের এমন ব্যর্থতার দিনে তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স হেরেছে ৮৭ রানে।

Manual3 Ad Code

মঙ্গলবার রাতে প্রথম কোয়ালিফায়ারে টস হেরে আগে ব্যাট করে বার্বাডোজ রয়্যালস ৫ উইকেটে সংগ্রহ করে ১৯৫ রানের বিশাল স্কোর। বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১০৮ রানেই শেষ হয় সাকিবের দলের ইনিংস।

Manual1 Ad Code

এই ম্যাচে হারলেও এখনো ফাইনালে ওঠার সুযোগ থাকছে গায়নার। পরবর্তী ম্যাচ জিতলেই ফাইনালের মঞ্চে পৌঁছাবে সাকিবের দল।

Manual5 Ad Code

এদিন রাকিম কর্নওয়াল ৯১ এবং আজম খান করেন ৫২ রান। এতেই স্কোরবোর্ডে বড় রান যোগ হয় বার্বাডোজের। সাকিব শিকার করেন ১ উইকেট।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গায়ানার ব্যাটাররা হয়ে যান ছন্নছাড়া। যাওয়া-আসার মিছিলই যেনো থামছিলো না, এ অবস্থায় সাকিব ফেরেন মাত্র ১ রান করে। গায়ানার হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক শিমরন হেটমায়ার।

Manual1 Ad Code
Manual8 Ad Code