সিলেটThursday , 29 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ভারতের দারুণ জয়

Link Copied!

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় লাভ করেছে ভারত। বুধবার টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ১০৬ রান করে। ভারত ২ উইকেটে ১১০ রান তোলে। ১৮ বল ও ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

রাহুল ৫৬ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন। আর মারমুখী ব্যাটসম্যান সূর্যকুমার ৩৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৫০ রানে। তাদের আগে দলীয় ৯ রানে রোহিত শর্মা শূন্যরানে ও ১৭ রানে বিরাট কোহলি ৩ রান করে আউট হন।

Manual3 Ad Code

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের পেসারদের তোপের মুখে ২.৩ ওভারে ৯ রান তুলতেই দক্ষিণ আফ্রিকা হারিয়ে বসে ৫ উইকেট। সেখান থেকে এইডেন মার্করাম, ওয়েন পার্নেল ও কেশভ মহারাজের ব্যাটে ভর করে ৮ উইকেট হারিয়ে ১০৬ রানের সংগ্রহ পায় প্রোটিয়ারা।

Manual1 Ad Code

মহারাজ ৩৫ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন। মার্করাম ৩ চার ও ১ ছক্কায় করেন ২৫ রান। আর পার্নেল ১ চার ও ১ ছক্কায় করেন ২৪ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। তাদের মধ্যে টেম্বা বাভুমা, রাইলি রুশো, ডেভিড মিলার ও ট্রিসটান স্টুবস ডাক মারেন। ডি কক ১, কাগিসু রাবাদা ৭* ও নরকিয়া ২* রান করেন।

বল হাতে ভারতের অর্শ্বদীপ ৩২ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন দীপক চাহার ও হার্শাল প্যাটেল।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code