সিলেটমঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

যেকারণে সুনামগঞ্জের তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

admin
নভেম্বর ২৪, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে সুনামগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন এক চীনা যুবক। ভিন্ন দেশের দুই নাগরিকের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শুরু হয়েছে আলোচনা ও কৌতূহল।

ঘটনাটি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই তরুণীর নাম কুশবু বেগম। তিনি বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে। তার স্বামী চীনা নাগরিক জাংলং। তিনি চীনের আনহুই প্রদেশের সুসং কাউন্টির পুলিয়াং টাউনের বাসিন্দা ঝং ইউং গেল ও হি ইউ ইয়িংয়ের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার (২২ নভেম্বর) ঢাকায় কুশবু বেগম ও জাংলংয়ের বিয়ে সম্পন্ন হয়। পরদিন সোমবার রাতে বিয়ের বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামজুড়ে শুরু হয় আলোচনা।

স্থানীয়দের দাবি, প্রেমের টানেই বাংলাদেশে এসেছেন চীনা যুবক জাংলং। ভিন্ন দেশের নাগরিকের সঙ্গে গ্রামের তরুণীর বিয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।