সিলেটTuesday , 4 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

Link Copied!

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ইয়াছিন আলী নামে এক আসামির। সেই সঙ্গে রায়ে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (৩ অক্টোবর) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া এ রায় ঘোষনা করেন। অত্র আদালতের বেঞ্চ সহকারী মো. আনোয়ারুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

দন্ডপ্রাপ্ত ইয়াছিন আলী (৪৩) সিলেটের জকিগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত এখলাজ আলীর ছেলে। রায় ঘোষনাকালে আসামি আদালতের কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২৩ আগষ্ট ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ইয়াছিন আলীকে গ্রেফতার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Manual1 Ad Code

এ ঘটনায় এসআই মো. মোক্তার আলী বাদি হয়ে ইয়াছিন ও তার সহযোগী সুনামগঞ্জের ছাতক উপজেলার বসন্তপুর গ্রামের রইছ আলীর ছেলে মতছির আলীকে (৩২) অভিযুক্ত করে সিলেটের গোলাপগঞ্জ থানায় মাদক আইনে মামলা (নং-১৪(৮)১৭) দায়ের করেন।

Manual3 Ad Code

তদন্ত শেষে ওই বছরের ২ অক্টোবর জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক (এসআই) জবা রাণী দেব একমাত্র ইয়াছিন আলীকে অভিযুক্ত করে আদালতের অভিযোগপত্র (চার্জশিট-নং-১৩৮) দাখিল করেন। ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর থেকে আদালতে এ মামলার বিচারকার্য শুরু হয়। দীর্ঘ শুনানীকালে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে রায় প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি অ্যাডভোকেট এসএম পারভীন ও আসামীপক্ষে অ্যাডভোকেট মো. শামসুল হক।

Manual1 Ad Code
Manual6 Ad Code