সিলেটরবিবার , ৯ অক্টোবর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিএনপি দেশের গণতন্ত্র নস্যাৎ করতে চায় : সমাজকল্যাণমন্ত্রী

দৈনিক সিলেট কন্ঠ
অক্টোবর ৯, ২০২২ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি :
বিএনপি দেশের গণতন্ত্র নস্যাৎ করতে চায় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন, কিন্তু জনগণ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ক্ষমতায় দেখতে চায়। আর এসব দেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাগলের মতো বলা শুরু করেছেন।

শনিবার (৮ অক্টোবর) লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘জনগণ নাকি সরকারের বোঝা’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব দিতে গিয়ে নুরুজ্জামান আহমেদ বলেন, ভালো চাইলে নির্বাচনে আসুন। তা নাহলে এসব বক্তব্য দিতে দিতেই দিন শেষ হয়ে যাবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম মানিকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য হোসনে আরা ডালিয়া, সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সহ-সভাপতি সিরাজুল হক, রংপুর মহানগর আওয়ামী লীগের সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।