সিলেটMonday , 10 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে ৭ ওভারে ৪১ রানের লক্ষ্য বাংলাদেশের

Link Copied!

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
সিলেটে বৃষ্টির বাধায় পড়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ। লঙ্কানরা ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় ম্যাচ।

এখন বৃষ্টি থেমেছে। ডার্ক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৭ ওভারে ৪১ রান।

নারী এশিয়া কাপে এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে খেলতে হলে এই ম্যাচে জয় চাই-ই সালমা খাতুনদের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আঁটোসাঁটো বোলিংয়ে লঙ্কানদের উড়তে দেননি মেঘলা-রুমানারা।

Manual1 Ad Code

লঙ্কানদের ইনিংসে ৩১ বলে সর্বোচ্চ ২৮ রান করেন নীলাক্ষ্মী ডা সিলভার ব্যাট থেকে। ওপেনার হার্শিথা সামারাবিক্রমা ১৮ রান করতে খেলেন ৩১ বল।

Manual4 Ad Code

সানজিদা আক্তার মেঘলা ৪ ওভারে ১৩ রানে একটি, রুমানা আহমেদ ৩ ওভারে ১৪ রানে দুটি, ফাহিমা খাতুন ৩ ওভারে ১৬ রানে একটি এবং জাহানারা আলম ৩.১ ওভারে ১৭ রানে একটি উইকেট নেন। উইকেট না পেলেও ৩ ওভারে মাত্র ৯ রান দেন সালমা খাতুন।

Manual4 Ad Code

লক্ষ্যের পানে ছুটতে গিয়ে বিপদে আছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা অবধি ১২ রান তুলতে ২ উইকেট হারিয়ে বসেছেন ফারজানা হকরা।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code