সিলেটThursday , 3 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

আইসিসির কাছে দুই বিষয়ে অভিযোগ জানাবে বাংলাদেশ

Link Copied!

Manual5 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
গতকাল বৃষ্টি শুরু হওয়ার ঠিক আগের ওভারে অক্ষর প্যাটেলের বলে একটি ফেক ফিল্ডিং হয়েছিল বলে বিশ্বাস বাংলাদেশ দলের। তৎক্ষণাৎ আম্পায়ারকে অভিযোগ করেন নাজমুল হোসেন শান্ত, তবে সে অভিযোগ নিয়ে কোনো ভ্রুক্ষেপই করতে দেখা যায়নি মাঠের আম্পায়ারদের।

পেনাল্টি রান দিলে স্কোর বোর্ডে যোগ হতো ৫ রান। এছাড়াও বাংলাদেশকে ভেজা মাঠে খেলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ রয়েছে। ঠিক এই দুই ইস্যুতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Manual7 Ad Code

অভিযোগ জানানোর বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে ভেজা মাঠ, ফেইক ফিল্ডিং ও আম্পায়ারিং নিয়ে আইসিসির পরবর্তী সভায় আলোচনা তুলতে চায় বাংলাদেশ। আপনারা জানেন এই অস্ট্রেলিয়াতেই মিটিং রয়েছে সামনে। তবে একটা জিনিস দিন শেষে আম্পায়ার এবং ম্যাচ রেফরির সিদ্ধান্ত চূড়ান্ত। অবশ্য মাত্রই ভুল হয়।’

Manual4 Ad Code

এর আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি নিজেদের মধ্যে। অভিযোগ করার সুযোগ আছে কি না দেখছি। বর্তমান যে নিয়ম তাতে এই ব্যবস্থা এখন সম্ভবত নেই। তারপরও বিষয়টি আমরা দেখছি।’

গতকাল অ্যাডিলেডে ম্যাচ শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে নুরুল হাসান সোহান বলেছিলেন, ‘মাঠ যে ভেজা, আপনারাও দেখছেন বাইরে থেকে, আমরাও দেখছি।

ইভেনচুয়ালি আমার কাছে মনে হয় যে, যখন আমরা কথা বলি… একটা ফেক থ্রোও ছিল। যেটায় ৫ রান পেনাল্টি হয়তো হতে পারত। যেটা আমাদের দিকে আসতে পারত। দুর্ভাগ্যবশত সেটাও আসেনি।’

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code