সিলেটWednesday , 23 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

নাশকতার অভিযোগ, বিএনপির ২৮৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Link Copied!

Manual3 Ad Code

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের ঘটনায় নাশকতার অভিযোগে বিএনপির ২৮৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ ৩৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।

Manual6 Ad Code

সোমবার (২১ নভেম্বর) রাতে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Manual8 Ad Code

নাশকতার ওই মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, সদর থানা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক লিংরাজ খান, ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলনসহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা ২০ নভেম্বর দুপুর ২টায় নারায়ণগঞ্জ জেলা আদালত পাড়ার সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সাবেক ছাত্রদল নেতা জাকির খানের হাজিরার সময়ে তার মুক্তির দাবিতে জড়ো হন। সেখানে তারা নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, যানবাহন ও রাষ্ট্রায়ত্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে লাঠিসোটা, রড, ককটেল, ইটপাটকেল নিয়ে সড়কে টায়ারে আগুন দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময়ে ৪টি ককটেল বিস্ফোরণ ও গাড়িতে ইট দিয়ে আঘাত করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ফতুল্লা থানার এস আই শাহাদাৎ বাদী হয়ে নাশকতার অভিযোগে একটি মামলা করেছেন। এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code