সিলেটWednesday , 23 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিএনপির সময় দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল : হানিফ

Link Copied!

Manual4 Ad Code

লক্ষ্মীপুর প্রতিনিধি:
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি পর পর ৫ বার দুর্নীতিতে দেশকে বিশ্বের এক নম্বর রাষ্ট্র বানিয়েছে। বিএনপির সময় দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল। শতকরা ৬০ ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করত। সে কারণে বাংলাদেশ ছিল চরম হতদরিদ্র দেশ।

তিনি বলেন, বিএনপির সময় দেশ ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। বিএনপি দেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে। বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমানসহ অসংখ্য জঙ্গি সংগঠন গড়ে তুলেছিল। তারা দেশকে জঙ্গিদের চারণভূমি বানিয়েছে। বিএনপি দেশকে আবার সেখানে নিয়ে যেতে চায়। কিন্তু মানুষ ওই ব্যর্থ রাষ্ট্র হতে চায় না, দেশকে ব্যর্থ দেখতে চায় না, জঙ্গি রাষ্ট্র হিসেবেও দেখতে চায় না।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর বিএনপি-জামায়াত চাচ্ছে দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিএনপির বর্তমান স্লোগান, টেক ব্যাক বাংলাদেশ। আমরা জিজ্ঞেস করেছিলাম, আপনারা দেশকে কোথায় নিয়ে যেতে চান? আপনারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আপনাদের কী অর্জন ছিল? ২০০১ থেকে ২০০৬ সাল ধরলে আপনাদের কোনো অর্জনই ছিল না।

হানিফ আরও বলেন, বাংলাদেশে এখন রাজনীতিতে দুই ধারা চলছে। এক ধারায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার পক্ষের শক্তি টানা ১৪ বছর দেশকে অন্ধকার থেকে আলোয় প্রদর্শন করেছেন। বিশ্বে উন্নয়নশীল রাষ্ট্রে হিসেবে তিনি বাংলাদেশকে পরিচিত করছেন। দেশকে বিদেশের কাছে ব্যর্থ রাষ্ট্র থেকে উন্নয়নের রোল মডেল হিসেবে তিনি পরিচিত করেছেন। আরেকদিকে একাত্তরের পরাজিত শক্তি এবং পঁচাত্তরের ঘাতকদের দ্বারা প্রতিষ্ঠিত সেই বিএনপি-জামায়াতের নেতৃত্বে উন্নয়নকে বাধাগ্রস্ত করে এদেশকে আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী নয়ন বীর বিক্রম, সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয় সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী।

Manual2 Ad Code

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম, এহসানুল কবির জগলুল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা জজ আদালতের পিপি জসিম উদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা এমএ মমিন পাটোয়ারী, শামছুল ইসলাম পাটওয়ারী, রাসেল মাহমুদ মান্না, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমুখ।

Manual7 Ad Code

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ মার্চ লক্ষ্মীপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন পিংকুকে সভাপতি ও নয়নকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। ৭ বছর ৮ মাস পর জেলা আওয়ামী লীগ লক্ষ্মীপুর স্টেডিয়ামে সম্মেলন আয়োজন করে। এতে ফের পিংকু ও নয়নের নেতৃত্বে কমিটি ঘোষণা করা হয়েছে। নয়ন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code