সিলেটMonday , 28 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

Link Copied!

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৬ দশমিক ৭৮ শতাংশ। ফলে পাসের হার কমেছে ১৭ দশমিক ৯৬ শতাংশ।

পসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫। বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে রেকর্ড ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী। গত বছর সিলেটে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী।

Manual7 Ad Code

সোমবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টায় সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

এসময় অধ্যাপক অরুণ চন্দ্র পাল জানান, চলতি বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ১৬ হাজার ৪৯০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৯০৯৪৮ জন পাস করেছে। সিলেট শিক্ষাবোর্ডের অধীন ৯৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ১৫০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ২৭টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা শূন্য। আগের বছরের চেয়ে এবারে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ২ হাজার ৭৩১ জন বেড়েছে।

Manual3 Ad Code

সিলেট ৩৮ হাজার ৬৩৫ জন ছেলে ও ৫২ হাজার ৩১৩ জন মেয়ে পরীক্ষার্থী পাস করেছে। ছেলে ও মেয়েদের পাসের হার যথাক্রমে ৭৮ দশমিক ৭১ শতাংশ ও ৭৮ দশমিক ৯ শতাংশ।

বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৬ দশমিক ৭৮ শতাংশ। পাসের হার কমেছে ১৭ দশমিক ৯৬ শতাংশ।

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবারে সিলেটে জিপিএ-৫ পেয়েছে রেকর্ড ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী। গত বছর সিলেটে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী। এবারে ৩ হাজার ২৫৪ জন ছেলে ও ৪ হাজার ৩১১ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।

সিলেট বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৫৭ শতাংশ। এই বিভাগে ২৩ হাজার ৩১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ২৩০ জন পাস করেছে। এদের মধ্যে ৬ হাজার ৮৯৪ জন জিপিএ-৫ পেয়েছে।

মানবিক বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৮ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৩৮৯ জন। এই বিভাগে ৮৪ হাজার ২৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৩ হাজার ৩১৫।

Manual2 Ad Code

ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৩৬ শতাংশ। এই বিভাগে ৮ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭ হাজার ৭২৮ জন। ২৮২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এদিকে, সিলেট শিক্ষাবোর্ডের অধীন চার জেলার মধ্যে সবচেয়ে ভালো করেছে সিলেট জেলার শিক্ষার্থীরা। এই জেলায় পাসের হার ৮১ দশমিক ৯৫ শতাংশ। এ ছাড়া সুনামগঞ্জে ৭৯ দশমিক ৯৫ শতাংশ, হবিগঞ্জে ৭৭ দশমিক ৮৬ শতাংশ ও মৌলভীবাজারে ৭৩ দশমিক ৮৩ শতাংশ।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code