সিলেটTuesday , 29 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি : যুবক গ্রেপ্তার

Link Copied!

Manual2 Ad Code

রাজবাড়ী প্রতিনিধি:
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর কমেন্টের অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় এসএম রাব্বি (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ নভেম্বর) দিবাগত রাতে তাকে ফরিদপুর শহরতলি থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৮ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএম রাব্বি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র ফেসবুক পেইজে ‘আজ বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী’ এমন একটি পোস্টের নিচে কমেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক কমেন্ট করে এসএম রাব্বি। এতে প্রধানমন্ত্রীর মানহানি হওয়াসহ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটার উপক্রম হওয়ার অভিযোগ আনা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান বাদী হয়ে এসএম রাব্বির বিরুদ্ধে ২৩ জুন গোয়ালন্দ ঘাট থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯/৩১ (২) মামলা (নং-২৪) রুজু করেন।

Manual6 Ad Code

মামলা দায়েরের পর থেকে রাব্বি পলাতক ছিল। দীর্ঘ পাঁচ মাস পর গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালায়। এ সময় ফরিদপুর শহরতলির আলীপুর এলাকার একটি বেসরকারি ডায়াগনস্টিকের সামনে থেকে রাব্বিকে গ্রেপ্তার করেন। পরে রাত ১০টার পর তাকে গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে আসা হয়। ওই মামলায় গ্রেপ্তার করে এসএম রাব্বিকে আজ সোমবার (২৮ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক কমেন্টস করার অভিযোগে রাব্বির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। মামলা হওয়ার পর থেকে রাব্বি পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code