সিলেটThursday , 1 December 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

৩ ডিসেম্বর রাজশাহীতে আওয়ামী লীগ মাঠে থাকবে : লিটন

Link Copied!

Manual2 Ad Code

রাজশাহী প্রতিনিধি:
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিভাগীয় গণসমাবেশ করতে যাচ্ছে বিএনপি। এই গণসমাবেশকে ঘিরে বিএনপি যদি কোনো ধরনের অশুভ তৎপরতা ও অপরাজনীতি করতে চায়, তাহলে রাজপথে থেকে রাজনৈতিকভাবেই তার সমুচিত জবাব দেবে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক সব কর্মসূচিতে বিশ্বাসী। সব রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচি, মিছিল, সমাবেশ করবে- এটিই রাজনৈতিক চর্চা। রাজশাহীতে বিএনপি সমাবেশ করবে, এতে আমাদের কোনো বাধা থাকবে না।

Manual6 Ad Code

তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশের নামে রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো কর্মকাণ্ড তথা বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে কোনো অশোভন মন্তব্যসহ রাজশাহীর জনগণের জানমালের ক্ষতিসাধন করলে রাজশাহী মহানগর আওয়ামী লীগ তা কোনোভাবেই বরদাশত করবে না।

Manual7 Ad Code

মেয়র লিটন বলেন, ৩ ডিসেম্বর আওয়ামী লীগ মাঠে থাকবে। তবে নিজেরা হঠকারী কোনো কাজে যাবে না। কিন্তু বিএনপি কোনো সংকট তৈরি করলে বা উসকানিমূলক কর্মকাণ্ড করলে তাৎক্ষণিক জবাব দেবে আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, রেজাউল ইসলাম বাবুল, ডা. তবিবুর রহমান শেখ, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code
Manual7 Ad Code