সিলেটরবিবার , ২২ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জাপানি দুই শিশু কার জিম্মায় থাকবে, জানা যাবে ২৯ জানুয়ারি

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ২২, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

আদালত প্রতিবেদক:
জাপানি বংশোদ্ভূত সেই দুই শিশু বাবা ইমরান শরিফ নাকি মা নাকানো এরিকোর জিম্মায় থাকবে এ বিষয় রায় ঘোষণার জন্য আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২২ জানুয়ারি) দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

নাকানো এরিকোর আইনজীবী শিশির মনির বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ১৫ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান উভয় পক্ষের বক্তব্য শুনে তা রেকর্ড করেন। আজ (২২ জানুয়ারি) এ মামলায় যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেন।