সিলেটসোমবার , ২৩ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

শেষ মুহূর্তের গোলে ম্যান ইউকে হারালো আর্সেনাল

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ২৩, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক :
শেষ পর্যন্ত আর্সেনালই জয় পেল। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষ স্থান ধরে রাখল তারা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে এখন ৫ পয়েন্ট বেশি আর্সেনালের।

রোববারের ম্যাচে শুরু থেকেই আক্রমণের চেষ্টায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ১৭ মিনিটের মাথায় গোলও পেয়ে যায় রেড ডেভিলস। এর পরেই পাল্টে যায় আর্সেনাল। ২৪ মিনিটের মাথায় গোল শোধ হয়ে যায়। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলেই।

দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটের মাথায় বুকায়ো সাকা গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। কিন্তু সেই ব্যবধান বেশি ক্ষণ ধরে রাখতে পারেনি আর্সেনাল। সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য লিয়ান্দ্রো মার্তিনেস ৫৯ মিনিটে গোল করেন। সেই গোলের পর ম্যানচেস্টার ইউনাইটেড বোধ হয় ধরেই নিয়েছিল ম্যাচ ড্র হচ্ছে। সময় নষ্ট করতে শুরু করে তারা। বিনা কারণে মাটিতে পড়ে যান গোলরক্ষক দাভিদ দা হিয়া। কিন্তু সে সব করেও ম্যাচ ড্র রেখে মাঠ ছাড়তে পারলেন না তারা। শেষ মুহূর্তে গোল করেন ইংল্যান্ডের তরুণ স্ট্রাইকার এনকেটিয়া। যে গোল আর শোধ করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড।