সিলেটবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে যেভাবে পাওয়া যাবে বিপিএলের টিকিট

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ২৫, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের ম্যাচ। শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া এ টি-২০ লিগের টিকিট বৃহস্পতিবার হতে দুটি কেন্দ্রে পাওয়া যাবে।

বিপিএলের টিকিট বিসিবি বিক্রি করবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের মূল গেটের বুথে। ম্যাচের দিন ও এর আগের দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত বুথে টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছে বিসিবি।

সর্বনিম্ন ২০০ টাকা রাখা হয়েছে ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়ার টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউজের টিকিট মিলবে ৫০০ টাকায়।

২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের সিলেট পর্ব।