সিলেটবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সুনামগঞ্জে খুন, ঢাকায় গ্রেফতার ৫ ‘খুনি’

দৈনিক সিলেট কন্ঠ
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে চাঞ্চল্যকর নুরুল আমিন হত্যাকান্ডের পাচ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

বুধবার (১ ফেব্রুয়ারি) ঢাকার ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নুরুল হক (৬৫), শাহজাহান (৫৫), শাহ আলম (৫৩), রুমনাজ মিয়া (২৮) ও নাঈম মিয়া (২৫)।

র‍্যাব জানায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর গ্রামে গত ১৯ জানুয়ারি জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিহত নুরুল আমিনের আপন ৩ ভাই ও ২ ভাতিজা নুরুল আমিনকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে তাছকিরুল বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়ের পর থেকে আসামিরা গা ঢাকা দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় পালিয়ে জীবনযাপন করছিলেন। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার তাদের ঢাকা থেকে আটক করে র‍্যাব। পরে তাদের সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সুনামগঞ্জ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মমিনুল হক বলেন, ঘটনার পরপর আসামিরা গ্রাম ছেড়ে ঢাকাতে পালিয়ে যায়। জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ এর সুনামগঞ্জের কোম্পানি কমান্ডার সিঞ্চন আহমেদ উপস্থিত ছিলেন।