সিলেটরবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সুনামগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার পর ৭ সন্তানের জনকের আত্মহত্যা

দৈনিক সিলেট কন্ঠ
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যাচেষ্টার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল কদ্দুছ (৫৫) নামে এক ব্যক্তি। পারিবারিক কলহের জের ধরে রোববার (৫ ফেব্রুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটেছে।

আব্দুল কদ্দুছ শান্তিগঞ্জের শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত ইছাক উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদপুর গ্রামের বাসিন্দা ৭ সন্তানের জনক আব্দুল কদ্দুছ পারিবারিক কলহের জের ধরে গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ২টায় জোহরের নামাজ পড়ার সময় তার স্ত্রী আছাফুল নেছাকে (৫৫) ধারালো অস্ত্র (দা) দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তাৎক্ষণিক পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় আছাফুল নেছাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, ঘটনার পর স্বামী আব্দুল কদ্দুছ মানসিকভাবে ভেঙে পড়েন। পরে রোববার ভোর রাতে প্রতিবেশী মৃত ছোয়াব আলীর ছেলে মিয়াফর আলীর (৫০) বাংলো ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আব্দুল কদ্দুছ। সকালে তার ঝুলন্ত দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।