সিলেটমঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় বিএনপি সমব্যথী: ফখরুল

দৈনিক সিলেট কন্ঠ
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় সাড়ে ৪০০০। বহু মানুষ আহত হয়েছেন। হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তুরস্ক-সিরিয়ার সরকার ও জনগণের সঙ্গে বিএনপি এবং বাংলাদেশের জনগণও এই ভয়াবহ বিপর্যয়ে সমব্যাথী।

সোমবার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা শোকবার্তায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ অনুযায়ী হতাহত ও ক্ষয়ক্ষতির যে তথ্য পাওয়া যাচ্ছে, তা রীতিমত ভয়ংকর। ভূমিকম্পে আঘাত হানা শহরগুলো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। সেখানে সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়।

শোকবার্তায় বিএনপি মহাসচিব নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বলেন, আল্লাহ নিশ্চয়ই নিহতদের শহীদি মর্যাদা দান করবেন ও তাদের পরিবার-পরিজনকে এই শোক সহ্য করবার তৌফিক দান করবেন।