সিলেটরবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বরিশালকে বিদায় করে ‘সেমিফাইনালে’ রংপুর

দৈনিক সিলেট কন্ঠ
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক :
ফরচুন বরিশালকে বিদায় করে বিপিএল নবম আসরের সেমিফাইনালে রংপুর রাইডার্স।

হারলে বিদায়, জিতলে কোয়ালিয়াফায়ার তথা সেমিফাইনালে। এমন কঠিন সমীকরণের ম্যাচে বরিশালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রংপুর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের এলিমিটিনেটর ম্যাচে রোববার মিরপুরে মুখোমুখি হয় রংপুর বনাম বরিশাল।

এদিন টস হেরে আগে ব্যাট করে মেহেদি হাসান মিরাজের ৪৮ বলের ৬৯ রানের লড়াকু ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৭০ রান করে বরিশাল।

টার্গেট তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রংপুর। দলের জয়ে ৫১ বলে চারটি চার আর সমান ছক্কার সাহায্যে ৭১ রান করেন শামিম হোসেন। ২৯ রান করেন রনি তালুকদার।