সিলেটমঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সাহাবুদ্দিনকে জাতিসংঘের অভিনন্দন

দৈনিক সিলেট কন্ঠ
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় এ বিবৃতি এ অভিনন্দন জনায়।

ওই বিবৃতিতে বলা হয়, আমরা নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানাচ্ছি। বার্তায় গণপ্রজাতন্ত্রের নতুন রাষ্ট্রপতি হিসাবে তাকে নির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন এবং জাতিসংঘ সনদ বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি অর্জনে সাহাবুদ্দিনের নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারিত্ব আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।