সিলেটশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

রসিকের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান

দৈনিক সিলেট কন্ঠ
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বিভিন্ন তহবিলের সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নির্বাহী প্রকৌশলী আজম আলী ও কর্মচারী সংসদের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলামসহ অন্যান্যের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের সুপারিশের ভিত্তিতে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে এমন অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে দুদক সূত্র আরও জানায়, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আজম আলী ও কর্মচারী সংসদের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলামসহ অন্যান্যের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ১৬ কোটি ৫০ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানযোগ্য মনে হওয়ায় কমিশন থেকে অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগটি অনুসন্ধানের জন্য তদন্ত-১ এর মহাপরিচালক বরাবর কমিশন থেকে নির্দেশনা দিয়ে অনুসন্ধানের পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।