সিলেটসোমবার , ১৩ মার্চ ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

admin
মার্চ ১৩, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ও বেসরকারি টেলিভিশনগুলোতে তার এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী কাতারে এলডিসি ৫ সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।

সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত আছেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ কাতার সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে ৮ মার্চ তিনি দেশে ফেরেন।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত আছেন।