সিলেটরবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে টাস্কফোর্সের হানা, বিকল ১০টি বারকি নৌকা

admin
নভেম্বর ৮, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের নেতৃত্বাধীন টাস্কফোর্স। অভিযানে পাথর পরিবহনে ব্যবহৃত পাথরবোঝাই ১০টি বারকি নৌকা অচল করে দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা তিন ঘণ্টা এ অভিযান পরিচালনা করেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস।

অভিযান চলাকালে টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত শ্রমিকরা নৌকাগুলো রেখে পালিয়ে যান। পরে পাথরবোঝাই ১০টি বারকি নৌকা বিকল করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী লোভাছড়া পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি ও থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি আরও জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ পাথর উত্তোলন বা পরিবহনের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, স্থানীয় লোভাছড়া বিজিবি ক্যাম্পের সদস্য এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।