সিলেটসোমবার , ২০ মার্চ ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জামিন পেলেন খোকন-কাজলসহ বিএনপিপন্থি ১৩ আইনজীবী

admin
মার্চ ২০, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৩-২৪) ব্যালট পেপার ছিনতাই, হামলা ও ভাঙচুরের মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপিপন্থি নীল দলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. রুহুল কুদ্দুস কাজলসহ ১৩ আইনজীবী।

সোমবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাদের আগাম জামিন দেন।

এ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্ত থেকে বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীরা মুখোমুখি অবস্থানে ছিলেন। নির্বাচন উপ-কমিটি ঘোষণা ঘিরে দুপক্ষের দ্বন্দ্ব শুরু হয়। ভোটের আগের দিন রাতে মাহবুব উদ্দিন খোকনসহ আইনজীবীরা ব্যালট পেপার ছিঁড়ে ফেলে দেন। এমন পরিস্থিতিতে নির্বাচনের প্রথম দিনের ভোট চলাকালে সাদা (সরকার সমর্থক) ও নীল (বিএনপি সমর্থক) দলের দিনভর দফায় দফায় ধাক্কাধাক্কি, হাতাহাতি, হামলা, ভাঙচুর ও পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটে। এতে আইনজীবী, সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হন।

বুধবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু করার কথা থাকলেও আওয়ামী লীগপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোল, হাতাহাতিতে ভোট শুরু হয় দুপুর পৌনে ১২টায়। টানা দুইদিন ভোটগ্রহণ শেষে সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের সবকটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে মনোনীত প্রার্থীরা।