সিলেটসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

রাতে বাড়ি থেকে বের হয়ে সকালে লাশ

admin
এপ্রিল ১৭, ২০২৩ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় উসমান মিয়া (৫৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের আমুলি পুঞ্জির নিচের একটি টিলা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। উসমান ওই ইউনিয়নের নুনা টিলাবাড়ির মৃত হায়দার আলীর ছেলে।

বিষয়টি রবিবার রাতে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক। তিনি বলেন, দিনমজুর উসমান মিয়া শনিবার রাতে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে তিনি আর বাড়িতে ফিরেননি।

রবিবার দুপুরের দিকে আমুলি পুঞ্জির নিচের একটি টিলায় স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উসমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করে যাচ্ছে- উসমানকে হত্যা করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।