সিলেটশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- বিয়ানীবাজারে প্রশাসনের অনুষ্ঠানে অনুপস্থিত বিএনপি নেতাকর্মীরা

admin
নভেম্বর ৭, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। উদাসীন মনোভাবের কারনেই তাদের এরকম অনুপস্থিতি বলে বিভিন্ন সূত্র জানায়। তাছাড়া জাতীয় এ দিবস পালনে তারা উপজেলা কিংবা পৌর পর্যায়ে দলীয়ভাবেও কোন কর্মসূচি পালন করেননি। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বেশ ক্ষোভ লক্ষ করা গেছে। নেতাদের এ কান্ডে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির ছন্নছাড়া ভাব প্রকাশ পেয়েছে বলে মনে করছেন বিগত দিনের নির্যাতিত কর্মী-সমর্থকরা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ নেয় বিয়ানীবাজারের প্রশাসন। আহুত কর্মসূচি সফল করার লক্ষে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বিরোধী দল, শিক্ষক প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা পরও উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা ছাড়া অন্য কেউ উপস্থিত হননি। উপায় না পেয়ে কিছুটা বিরক্ত হয়েই সাড়ে ১১টার দিকে আলোচনা সভা শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার। সভায় তাঁর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুরুল আম্বিয়া আলাওল, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

সিলেট জেলা বিএনপির সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক সরওয়ার হোসেন জানান, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা বিএনপির কাছে এবারের ৭ নভেম্বরের বেশ তাৎপর্যপূর্ণ। কিন্তু জাতীয় এই দিবসে বিয়ানীবাজার বিএনপি ও সহযোগী সংগঠন কিংবা জনপ্রতিনিধিসহ আমন্ত্রিতদের উদাসীন অনুপস্থিতি আমাদের জন্য কষ্টদায়ক। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বলেন, সকল পেশার ব্যক্তিবর্গকে যথাযথ সম্মান দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির দায়িত্বশীল কোন নেতৃবৃন্দ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে অসাবধাণতাবশত: ্এমন হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান। বিয়ানীবাজারে বিএনপি বহুধা বিভক্ত। এখানে কেউ করা কথা শুনেনা বলেও মন্তব্য করেন তিনি।