সিলেটসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বিয়ানীবাজারে ৬ নভেম্বর বৃহত্তর পিরেরচক লতিফিয়া ইসলামী সোসাইটির ইসলামী সাংস্কৃতিক মাহফিল

admin
নভেম্বর ২, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি:
এলাকার মুর্দেগানের ঈসালে সওয়াব উপলক্ষে সিলেটের বিয়ানীবাজার উপজেলার পিরেরচকে বৃহত্তর পিরেরচক লতিফিয়া ইসলামী সোসাইটির উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার বিকাল ৪টায় পিরেরচক বাজার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফিজ ক্বারী রায়হান উদ্দিন। কেরাত পরিচালক রাহবার শিল্পীগোষ্ঠী ও হোসাইন আহমদ মূসা।
নাশিদ পরিবেশনায় থাকবেন
প্রেমের ভিখারী খ্যাত মারজান মুহাম্মদ রুহি
আবু নাসির মোহাম্মদ মুরাদ
অনুভব শিল্পী গোষ্ঠী

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হামিদুর রহমান। সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ আফজল।

উক্ত নাশিদ সন্ধ্যায় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীকে মাহফিলে উপস্থিত থাকার আমন্ত্রণ।