সিলেটবুধবার , ১৯ এপ্রিল ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ নারীর মৃত্যু

admin
এপ্রিল ১৯, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চার নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মীরহামজানী এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ভূঞাপুরের নিকরাইল দাসপাড়া এলাকার বাসন্তী, আরতি রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা-মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে জাকাতের জন্য সল্লা যাচ্ছিলেন হতাহতরা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়।