সিলেটবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে দুই নাতনি ঢাকায়

admin
এপ্রিল ২০, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকায় এসেছেন নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান।

তারা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো ও শর্মিলা রহমান সিঁথি’র মেয়ে। আজ বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান তারা।

এসময় মা শর্মিলা রহমান তাদের রিসিভ করেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দুপুর পৌনে ২টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তারা। প্রায় এক মাস আগে ঢাকায় আসেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।