সিলেটবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে নগদ টাকাসহ ৫ জুয়াড়ী গ্রেফতার

admin
এপ্রিল ২৭, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট নগদ টাকাসহ ৫ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) রাতে সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ কোম্পানীগঞ্জের টুকের বাজার এলাকায় অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. হোসেন মিয়া (৩৫), মৃত সিদ্দিক মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন (২৫), মো. আলী আকবরের ছেলে মো. জসিম উদ্দিন (৩২), মো. শুক্কুর মিয়ার ছেলে মো. রুস্তম আলী (৩৪), সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ মানিকপুর এলাকার মৃত বিধু ভূষণ শর্মা সজল শর্মা (৩৮)।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ কোম্পানীগঞ্জের অভিযান চলা কালে জুয়া খেলায় ব্যবহৃত তাস এবং নগদ ৪ হাজার ৩৭০ টাকা, গাফলা খেলার গুটি আলামত জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।