সিলেটশনিবার , ২৯ এপ্রিল ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সহিংসতা সৃষ্টিকারীদের দমন করার সক্ষমতা পুলিশের রয়েছে : সিলেটে আইজিপি

admin
এপ্রিল ২৯, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। যারাই সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে দমন করার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে সিলেট জেলা পুলিশ লাইন্সে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।

এর আগে তিনি বেলা সাড়ে ১১টায় তিনি জেলা পুলিশ লাইন্সে পৌঁছলে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুপুর ১২টায় সিলেট বিভাগের সকল থানার ওসি’র সঙ্গে মতবিনিময় করেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।