সিলেটমঙ্গলবার , ২ মে ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সুজন হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

admin
মে ২, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারোপাড়া কুচাইতলী এলাকার জা‌হিদুল আজম সুজন হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার একটি আদালত।

মঙ্গলবার দুপুর ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. নয়ন, কামাল, জামাল, মিঠুন, মো. ইলিয়াস ও জাকির হোসেন। পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে জামাল, ইলিয়াস ও জাকির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন নয়ন, কামাল ও মিঠুন পলাতক।

সহকারী পাবলিক প্রসিকিউটর মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১০ সা‌লে কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জা‌হিদুল আজম সুজনকে হত্যা করা হয়। সেই মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালত। ২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।