সিলেটসোমবার , ২২ মে ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জেলা ও মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল আজ

admin
মে ২২, ২০২৩ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আজ সোমবার বেলা ২টায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে মিছিল সহকারে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।