সিলেটThursday , 25 May 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিয়ানীবাজারে সংবাদ সম্মেলনে প্রবাসীর কান্না: জমিজমা নিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

admin
May 25, 2023 5:38 pm
Link Copied!

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক ব্রাজিল প্রবাসীকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রবাসী ফয়সল আহমদ জানান, উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রামে বিভিন্ন দাগে থাকা তাদের পারিবারিক মোট ২২ শতক জমি স্থানীয় প্রভাবশালীরা দখল করে নিয়েছেন। তার পিতা দীর্ঘ সময় প্রবাসে থাকার পর তারা দুই ভাইও প্রবাসে চলে যান। এই সুযোগে মূল্যবান এই জমি বেদখল হয়ে যায়।

Manual5 Ad Code

সম্প্রতি প্রবাসী ফয়সল আহমদ দেশে এসে বেদখলীয় জমি উদ্ধার করার চেষ্টা করলে তার উপর কয়েক দফা হামলা করা হয়। একপর্যায়ে তিনি আদালতে জমিজমা সংক্রান্ত বিষয়ে মামলা দায়ের করেন। এতে ক্ষুব্দ হয়ে দখলবাজরা গত ২১ মে রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। এতে তার এক হাতের বাহুর সংযোগ আলাদা হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং আদালতে পৃথক মামলা দায়ের করেন।

 

Manual6 Ad Code

তিনি বলেন, মামলায় রাব্বি, সামি, অমি ও অনিকে আসামী করা হয়েছে। তারা সবাই বারইগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

Manual6 Ad Code

হাতে বেন্ডেজ নিয়ে কান্না বিজড়িত কন্ঠে ফয়সল আহমদ অভিযোগ করেন, তার বাড়িতে যাতায়াতের রাস্থা অবরুদ্ধ। কোটি টাকা খরচ করে বাড়ি নির্মাণ করেও তিনি সেখানে বসবাস করতে পারছেন না। অন্যের বাড়ির রাস্থা ব্যবহার করে তার পরিবারের সদস্যরা চলাফেরা করেন। এমন অমানবিক অবস্থা নিয়েও অপপ্রচার চালাচ্ছে দখলবাজরা। জমিজমা দখলের পাশাপাশি তারা কবরস্থানের উপর দিয়ে রাস্থা নির্মাণের কাল্পনিক প্রচারণা চালিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে।

কবরস্থানের উপর দিয়ে রাস্থা নির্মাণে তাদের কোন সংশ্লিষ্টতা নেই জানিয়ে তিনি বলেন, প্রভাবশালীরা তাদের বসতঘরের পাশে মাটি কেটে বসতঘর ধসিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। সার্বিক বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী, ডিআইজিসহ প্রশাসনের কর্মকর্তাদের সহযোগীতা কামনা করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে তার পিতা ফারুক উদ্দিন ও মাতা ছুরেতুন নেছা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code
Manual3 Ad Code